আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য জনদরদী নেতা ওয়াসিউদ্দিন আনসারীর বিকল্প নেই। তিনি আনসারী পরিবারের সুযোগ্য সন্তান, যিনি বংশপরম্পরায় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তাঁর রয়েছে এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব, যা তাঁকে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছে।